ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

জমজমের পানি পানে নতুন নির্দেশনা সৌদি সরকারের

ads

পবিত্র কাবা ও মসজিদে নববীতে রাখা জমজম কূপের পানি পানের সময় কী কী করতে হবে সে বিষয়ে নতুন করে নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, পবিত্র এই পানি পানের সময় নিজেকে শান্ত রাখতে হবে এবং আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে। গালফ নিউজ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।


সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মন্ত্রণালয় জানিয়েছে, কাবা ও মসজিদে নববীতে যখন কেউ জমজমের পানি করবেন তারা যেন অবশ্যই আল্লাহর নাম স্মরণ করেন, ডান হাতে পানি পান করেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখেন। নির্দেশনায় বলা হয়েছে, পানি পানের সময় যেন এটি ছড়িয়ে ছিটিয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে। পাশাপাশি জমজমের পানির ট্যাপ ছেড়ে অযু না করতেও অনুরোধ করা হয়েছে। আরও বলা হয়, পানি পানের পর কাপ নির্দিষ্ট স্থানে রাখতে হবে।

ads
ads
ads

Our Facebook Page